কবিতায় আর কি লিখব তোমার কথা?
যখন কিছুই বোঝাতে পারি না,
কিছুই তুলে ধরতে পারি না,
ফুটিয়ে তুলতে সক্ষম হই না,
প্রকাশ করতে ব্যর্থ হই,
চিত্রায়িত করতে অক্ষম হই,
জ্ঞাপন করতে অসমর্থ হই,
অনুভ‚তি, তোমার প্রতি আমার আবেগ,
আকর্ষণ,
অনুধাবন,
চিত্তাবস্থা,
হৃদয়গত ব্যথা,
দূর্বলতা,
নৈকট্য লাভের বাসনা,
সাহচর্যের আকাংখা,
একাত্মতার আশা,
তোমায় আহŸান করার
আর সঙ্গ লাভের সুখ,
তোমার উপস্থিতি হারাবার দুখ,
তোমার দূরত্বে অবস্থানের যন্ত্রনা,
আর একাকীত্বের বেদনা।
তবুও তোমার কথা
আমায় লিখতেই হবে।
না লিখতে পারার অক্ষমতা
দূর করতেই হবে।
কেননা তোমার কাছেই রয়েছে
আমার জীবন,
প্রাণস্পন্দন,
হৃদকম্পন,
আর চিত্তের স্থিরতা লাভের উপায়।
০২.০৬.৯৮
অক্ষমতা
কবিতায় আর কি লিখব তোমার কথা? যখন কিছুই বোঝাতে পারি না, কিছুই তুলে ধরতে পারি না, ফুটিয়ে তুলতে সক্ষম হই না,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।