জানি একসময়
সবাইকে চলে যেতে হয়
পৃথিবীর মায়া কাটিয়ে
সবার সাথে সম্পর্ক মিটিয়ে।
জীবনের অনিবার্য পরিনতি
এর নাম-ই হলো নিয়তি।

তবু কেউ যদি চলে যায়
মন কেন কাঁদে হায়,
কেন মনে হয়
জীবন বড় অসহায়,
কেন মন বার বার ফিরে যায়
স্মৃতির মনিকোঠায়
আর হাতড়ে বেড়ায়
কিছু সুন্দর মুহূর্ত
আর কিছু আনন্দের আশায়।

যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা,
আর যা কিছু পেতে মন চায়
তার জন্য আজ শুধু অপেক্ষা।

যার নিয়ন্ত্রণে আছে জীবন
তাঁর কাছেই করি সমর্পণ।
তিনি তো চিরঞ্জীব, চিরস্থায়ী
তিনিই একমাত্র সকলের শরন।
17.10.2025