আমার নিবিড় অনুভবে
আজ আবার এসে দাড়িয়েছে সে
আমার মুদ্রিত আখিঁপটের পিছনে
একান্ত আমারই পাশে।
বহুদিন তার পাইনি দেখা
হৃদয়ও ভুলে ছিল তার স্মরণ
আজই পূণরায় হঠাৎ করে
তার খেয়ালের ঘটে আগমন।
প্রবল তীব্রতা নিয়ে
সে উদিত হয়েছে আমার গহীনে।
যেমন রৌদ্র করোজ্জল সূর্য
প্রখর আলো বিস্তার করে মধ্যাহ্নে।
আমার নীরবতা হয়ে দাড়িয়েছে তার সরব মুখরতা
চঞ্চলতা, প্রগলভতা, দূর্বিনীতা।
আমার মুখরতা কেবলি প্রকাশ করছে
তাকে ভুলে থাকার ব্যর্থতা।
আলো ছায়ার মাঝে দর্শনীয় রূপে
যদিও আমি তার পাইনি দেখা
এ নয়নে তার রূপ তার হাসি তার ভ্রæকুটি
আজ অবধি হয়নি কো লেখা।
তবু যেন কোন অতীতের থেকে
তারে আমি ভালোমত চিনি
মন যেন তারই কথা অতি চুপিসারে
এ হৃদয়ে করে কানাকানি।
সেই আজ পূনরায় এসে হাজির হয়েছে
হৃদয়ের স্মৃতিপটে
তার আগমনে এলোমেলো হয়ে যায় সব
জানি না কখন কি যে ঘটে।
অন্তরে উপস্থিত হয় প্রবল কম্পন
আবেগ করে তোলে উদ্বেলিত
আনন্দের সব কথাগুলো হতে চায়
পুষ্পের ন্যয় বিকশিত।
তার আবির্ভাব সর্বদাই ঘটে হঠাৎ
না করে কোন খবর প্রেরণ
আজ আরেকবার সে এসে ধর্ণা দিয়েছে
যার ফলে মনে জাগে শিহরণ।
১৯.৩.৯৪