অন্য কোথাও, অন্য কোন সময়ে
যদি দেখা হয় তোমার আমার
তবে হয়তো নির্ভাবনায়
অনেক সাক্ষাৎ হবে
ঢের সময় কাটানো যাবে
বিস্তর কথা হবে
প্রচুর ভাব বিনিময় হবে।
ইচ্ছে ছিল
তোমাকে অনেক দেখার
তোমার কথা শোনার
এক সাথে ঘুরে বেড়াবার।
বহু বিষয় ছিল
তোমার সাথে সময় কাটাবার
তোমার নিকটবর্তী হবার
পাশাপাশি হবার।
আরো অনেক কিছু ছিল
চাওয়া পাওয়ার
নিজের মত করে
নির্ঝঞ্ঝাটভাবে
যা পূরন হয়নি।
সবই সৃষ্টির বিচিত্র লীলা
তবুও কি শেষ হয় আশা?
না শেষ হয় অজানা গন্তব্যকে জানার?
অজ্ঞাত ভবিষ্যতকে জানার?
নিজের ভাগ্যকে জানার?
তাইতো আছি অপেক্ষায়
যখন অন্য কোথাও,
অন্য কোন সময়ে
দেখা হবে তোমার আমার
তখন পূরন হবে সকল চাওয়া-পাওয়ার।
১৬.০৬.৯৮
অন্য কোথাও, অন্য কোন সময়ে
তাইতো আছি অপেক্ষায় যখন অন্য কোথাও, অন্য কোন সময়ে দেখা হবে তোমার আমার তখন পূরন হবে সকল চাওয়া-পাওয়ার।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।