আজো আশা করে আছি

তার দেখা পাব,

তার সাহচর্যে ধন্য হব,

তার মাধুর্যে মুগ্ধ হব।

এমনি আরো অনেক আশার মেলা

হৃদয় জুড়ে বসে আছে।

আর সেসবেরই স্বপ্ন

ঘুমের মাঝে দেখি।

দিনের বেলাও

সেই ঘোরের মাঝে কাটে।

সকল অপূর্ণতা পূর্ণতা পাবে

হৃদয়ের সকল শুন্যতা ভরাট হবে

এমনি আরো যত অতৃপ্ত অনুভুতি

তারা সকলে সন্তুষ্ট হবে

আজো আশা করে আছি।

শুধু এইটুকু অনুরোধ

যদি কোন সময় আশা হারাই

তাহলে কেউ আমায় সান্তনা দিও।

৩০..৯৬