যখন দেখেছি সেই অপরূপ রূপ
নিজেকেই ভুলে গিয়ে হয়ে গেছি চুপ।
চেহারায় পূর্ণিমা, উজ্জল রং,
চুলগুলো মাথা পরে অপরূপ ঢং।
নয়ন মাঝেতে সেই কালো দুটি তারা,
তাকিয়ে যাদের পানে হই দিশাহারা।
অর্ধস্ফুট ঠোঁট দুটো অতীব কোমল,
তার রূপ দেখে মন হয় যে পাগল।
সুকোমল মুখখানি আর ঐ আঁখি,
মন চায় তার পানে শুধু চেয়ে থাকি।
হাসির সুনাম আর কি করিব আমি,
সে কাজটা পারে বুঝি শুধু অন্তর্যামী।
১৯৯৪