কখনো বা মেঘ হয়ে

হাওয়ায় উড়েছি,

কখনো শুকনো পাতার ন্যয়

লক্ষ্যহীন ছুটোছুটি করেছি।

কখনো ঘূর্ণীস্রোতের আকারে

দিকভ্রান্ত হয়েছি।

কখনো জলপ্রপাতের ন্যয়

ক্রমাগত নিচে গড়িয়ে পড়েছি।

কখনো আগ্নেয়গিরির লাভার মত

উর্ধ্বে নিক্ষিপ্ত হয়েছি

কখনো মৃত্যু লাভের বাসনায়

ভীষণ তাড়িত হয়েছি।

অবশেষে তোমায় ভালোবেসে

শান্ত, স্থির হয়েছি।

১৩.১১.৯৮