সে আমাকে বলে,
‘আপনি আমাকে একটুও আদর করেন না।
আমি সাজুগুজু করলে
একটুও খেয়াল করেন না।
আমি ভাল রান্না করলে
একটুও প্রশংসা করেন না।
কোথায় যেতে চাইলে
একটুও বেড়াতে নিয়ে যান না।
কিছুক্ষণ গল্প করতে চাইলে
একটুও রাত জাগতে চান না।
ঘর গুছাতে চাইলে
একটুও সাহায্য করেন না।
ফোন করতে বললে
অফিস থেকে ফোন করেন না।
হাঁটতে যেতে চাইলে
একটুও হাঁটতে নিয়ে যান না।
মজার কিছু বলতে বললে
হেঁয়ালী ছাড়া কিছুই বলেন না।
তাড়াতাড়ি বাসায় আসতে বললে
একটুও তাড়াতাড়ি আসেন না।’
আমি তাকে বলি,
‘তোমার সব অভিযোগ আমি স্বীকার করি।
কিন্তু তারপরও এত জ্বালাতন করি
কারণ তোমার অভিযোগ করাই যে
আমার ভাল লাগে,
আর তোমায় কাছে টানে, অনুরাগে।’
১৭.১১.০৪
অভিযোগ
‘তোমার সব অভিযোগ আমি স্বীকার করি। কিন্তু তারপরও এত জ্বালাতন করি কারণ তোমার অভিযোগ করাই যে আমার ভাল লাগে,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।