তোমার হাসি,
চাহনি,
অঙ্গভঙ্গী,
ভ্রæকুটি,
কন্ঠস্বর,
দাবী করে কিছু চাওয়া,
দুষ্টুমি করে বকা দেয়া,
অশ্রু টলমল দুটি চোখ,
হাতের ইশারা,
সকলি অতীব প্রিয়।
আমি পারি না তোমার সম্পূর্ণ রূপ
তুলে ধরতে,
প্রকাশ করতে,
বর্ণনা করতে,
ব্যক্ত করতে,
ফুটিয়ে তুলতে,
চিত্রিত করতে।
কারণ যেটুকু দেখেছি
তা অসামান্য,
অতুলনীয়।
সেই সাথে এখনো অসীম দেখা বাকী।
১৯৯৯
অসম্পূর্ণ
আমি পারি না তোমার সম্পূর্ণ রূপ তুলে ধরতে, প্রকাশ করতে, বর্ণনা করতে,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।