অনেক দিনের জমানো কথা
আজ প্রকাশিত হচ্ছে,
অজস্র গোপন আশা,
অসংখ্য সুপ্ত বাসনা,
অগনিত লুক্কায়িত সাধ,
আজ পূরণ হচ্ছে।
দীর্ঘ অপেক্ষার পালা
আজ শেষ হচ্ছে।
বহু অনুসন্ধানের পর
আজ কাঙ্খিত বস্তুর সন্ধান মিলছে।
বহুদিনের অস্থিরতার পর
এখন স্থিরতার সময় এসেছে।
আজ মনে হচ্ছে
সবই সম্ভব
সবটুকুই ভাল
পুরোটাই আনন্দের।
আজকের একটিমাত্র দিন
অন্য সব দিনের চেয়ে সেরা,
এবং এই দিন
সকল পরিপূর্ণতায় ভরা।
আজকের অনুভ‚তি
সকল ক্ষুদ্রতার উর্ধ্বে।
তাই সবকিছুই মহান, বিশালরূপে
আজ ধরা পড়ছে।
২৭.৫.৯৭
আজ
আজকের একটিমাত্র দিন অন্য সব দিনের চেয়ে সেরা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।