আজ মনে হয়

তোমার সঙ্গে ছিল যেই পরিচয়

সেটুকুই জীবনের সার

তারই কথা মনে পড়ে আজ বার বার।

স্মৃতিটুকু মাঝে

তোমার স্মরণে মনে প্রিয় সুর বাজে।

আনন্দে হাসি

কখনো মনের সুখে অশ্রুতে ভাসি।

১৩..৯৮