আজ যেন মনে হয় নাই কোন বাধা
কেটে গেছে হৃদয়ের আছে যত ধাঁধা।
আপন মনেতে তাই গান গেয়ে চলি
মনের বন্ধ তালা সব গেছে খুলি।
মনে হয় আমি যেন আকাশের পাখি
ভোর হতে সাঁঝ তক ডানা মেলে থাকি।
মুক্ত আকাশে ঘুরে কেবল বেড়াই
মাটিতে চলছে কত খেলা দেখি তাই।
০৬.৮.৯৫
আজ যেন মনে হয়
মনে হয় আমি যেন আকাশের পাখি ভোর হতে সাঁঝ তক ডানা মেলে থাকি।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।