বাজাই আমি প্রাণ মাতানো বাঁশি।
দিনকে আমার লাগে বড় ভালো,
রাতের কালো সেও কি নয় আলো?
দুখকে আমার কাছে লাগে সুখ,
অসুখ মাঝেও খুঁজে ফিরি সুখ।
আমার কাছে সবই ভালো লাগে,
মন্দও তাই থাকে আমার বাগে।
মরণকেও খুবই ভালোবাসি,
তাইতো আমি সবসময়ে হাসি।
১৯৮৭
আমার কাছে সবই ভালো লাগে মন্দও তাই থাকে আমার বাগে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।