হয়ত আমার ভাগ্যে আছে করব আমি কান্না,

দুঃখে আমার দুচোখ হতে ঝরবে হীরা-পান্না।

ভাগ্য হয়ত আশায় আছে সেই তামাশা দেখবে,

আমার চোখের অশ্রু দেখে আপন মনে হাসবে।

কিন্তু সে তো ভাল মতন আজও আমায় চেনেনি,

আমার মনের খবরটুকু আজও সে তো জানেনি।

সে যদি বা থেকেও থাকে যেমন খুশি থাকুক সে,

পারবে নাকো কোন জোরেই আনতে আমায় আপোষে।

আমার মতই আমি রব ইচ্ছে মতন হাসব,

বুকটি ভরে ভালবেসেই নয়ন জলে ভাসব।

ভাগ্য যতই দুঃখ আনুক পারবে নাকো জিততে,

জীবন শুধুই শোকের হলে বলব সেটা মিথ্যে।

হাসা-কাঁদার আনন্দ সুখ সবই আমার দখলে,

দুঃখে যাদের জীবন গড়া নইকো আমি সে দলে।

১৭.০৫.৯৮