কখনো নীরবে থাকি আর ভেবে দেখি
কতটুকু খাঁটি আর কতটুকু মেকি।
কতটুকু পাই আমি হৃদয়ের মাঝে
অতীব মধুর হয়ে কোন সুর বাজে।
আমারে কে দেয় খুশি কে বা দেয় দুখ
কার সনে থেকে আমি পাই অতি সুখ।
আমার এ দেখা শুধু চেয়ে দেখা নয়
পূর্ণ হৃদয়ে সব অনুভ‚ত হয়।
১০.০৪.৯৪