আমার কাব্যে তুমি চির প্রেমময়ী
কর মোরে জয়ী।
আমার হৃদয়ে তুমি অনন্ত আশা
ভাব-ভালবাসা।
আমার বিশ্বে তুমি চাঁদের কিরণ
নিশার স্বপন।
আমার জগতে তুমি প্রাণ স্পন্দন
হিয়ার কাঁপন।
আমার নয়নে তুমি ঝিকিমিকি তারা
লক্ষ্য দিশাহারা।
আমার নিকটে তুমি পুলকিত মন
আন শিহরন।
আমার আড়ালে তুমি তীব্র আকর্ষণ
আকুল আহŸান।
হৃদয়ে সাগরে তুমি অনন্ত ঢেউ
দেখে নাতো কেউ।
আমার স্বপ্নে তুমি দুষ্ট চপলা
চির চঞ্চলা।
আমার ব্যথায় তুমি কোমল পরশ
মন হয় বশ।
হৃদয় সিংহাসনে তোমারই আসন
রাজ্য শাসন।
তোমার প্রেমের মাঝে আমার মরণ
আমার জীবন।
১৯৯৪
আমার কাব্যে তুমি
আমার কাব্যে তুমি চির প্রেমময়ী কর মোরে জয়ী। আমার হৃদয়ে তুমি অনন্ত আশা ভাব-ভালবাসা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।