আমি জানি তুমি আসবে,
আমায় ভালোবাসবে,
আমার হৃদয়ের গুরুভারকে
লাঘব করে দেবে,
আমার নয়নের অশ্রুকে মুছিয়ে দেবে,
অন্তরের ব্যথার ওপর
কোমল পরশ বুলাবে,
আমার হতাশ মনকে
উচ্চাশায় ভরে দেবে,
জীবনের সকল ব্যর্থতাকে
সার্থকতায় পরিনত করবে,
সকল দীর্ঘশ্বাসের হিসাব
সঠিকভাবে পূরণ করে দেবে,
অপেক্ষার সুদীর্ঘ, অসহনীয় যাত্রাকে
গন্তব্যে পৌঁছে দেবে,
পিপাসার্ত হৃদয়ে শীতলতা এনে দেবে,
আকাংখার সমস্ত অপূর্ণতা পূরণ করবে,
জীবনের সমস্ত অভাব মিটিয়ে দেবে।
তাই আমি ধৈর্য ধরে আছি
চুপটি হয়ে আছি আশায় হৃদয়কে বেঁধে রেখেছি
স্বপ্নের জাল বুনে চলেছি
আর অপেক্ষা করছি
কখন তুমি আসবে।
কারণ.
আমি জানি তুমি আসবে।
২৭.০৯.৯৬