আমি ভালোবাসি একমনে স্থির হয়ে তাকে দেখতে
যখন সে চুপ করে বসে রয়েছে
চোখ দুটো তার নিচু করা।
যখন সে বারান্দায় দাড়িয়ে রয়েছে
আর কিছুক্ষণ পরপরই হাতের আঙ্গুলগুলো
সেই চুলে খেলা করছে।
সে রান্না করছে একা একাই
সবকিছু অত্যন্ত নিপুনভাবে গুছিয়ে নিয়ে।
সে খাচ্ছে
আর তার প্লেট নানা ধরণের খাবারে পূর্ণ।
সে খাওয়াচ্ছে
আর তার চোখে আনন্দের দ্যুতি ঝিলিক দিচ্ছে।
তার কোলে আছে সন্তান
আর তাকে সে দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে
যখন সে ঘুমিয়ে রয়েছে
কয়েকটি চুল পড়ে রয়েছে তার মুখের ওপর।
২০.৪.৯৪
আমি ভালোবাসি
আমি ভালোবাসি একমনে স্থির হয়ে তাকে দেখতে
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।