আরেকটু পাবার আশায়
মন চঞ্চল
হৃদয় ব্যাকুল।
কিন্তু যা চাই
তা মুখ ফুটে বলাই গেল না।
তবে আর কি করে পাব?
তখন চিন্তা করি
আগে যত কিছু পেয়েছি
তা কি চেয়ে পেয়েছি?
একদিনে পেয়েছি?
নিজে নিজেই পেয়েছি?
দেখি যে, না-
নিজে নিজে পাইনি।
অন্য কোনভাবে পেয়েছি
অন্যের মারফত পেয়েছি
বহুদিনে পেয়েছি
না চেয়েই পেয়েছি
এবং যা পেয়েছি
তা পরিণতিতে ভাল ফলাফলই বয়ে এনেছে।
তাই চেয়ে না পাওয়ার জন্য
এখন আর কোন দুঃখ করি না।
ধৈর্য ধারণ করি।
কারণ জানি
যা চাই তা যদি পাবার থাকে
তবে তা অবশ্যই পাব।
আর যদি তা না হয়ে অন্য কিছু পাবার থাকে
তাতেও কোন অসুবিধা নেই;
সেও তো কল্যাণই বয়ে নিয়ে আসবে।
১৯.০৩.৯৬