কখনো কখনো হৃদয়ে প্রগাঢ় বেদনা
অনুভব করি
একটি কথা ভেবে যে,
আমাদের যা কিছু রয়েছে
যত কিছু আমরা পাই
সেসব ঠিকমত কাজে লাগানো হয় না।
যেই হৃদয় দিয়ে এত কিছু অনুভব করি
শুধু তার কথাই যদি বিবেচনা করা হয়,
তাহলে অন্য আর কিছুর উদাহরণ টানা
নিষ্প্রয়োজন হয়ে পড়ে।
ঠিক তেমনিভাবে আমাদের অনুভ‚তি শক্তি,
দেখার সামর্থ্য,
বলার ক্ষমতা,
শোনার তাকত,
ধরা-ছোয়ার পটুতা,
সবই অতি অনন্য সম্পদ।
কিন্তু বেদনা এ কারণে যে,
আমরা তাদেরকে ভাল থেকে ভালভাবে
ব্যবহারের চেষ্টা করি না।
যেমন খনি থেকে হয়ত অনেক সম্পদ
এমনিই পাওয়া যায়
কিন্তু সেগুলোকে ঘষে মেজে
আরো উত্তম করে ফেলা হয়।
কিন্তু যদি তা না করা হয়
তাহলে তাদের যথার্থ মূল্যায়ন হয় না।
আবার অনেক কিছু ভালভাবে বানাবার পর
যেন তেন ব্যবহারের ফলে
তার ক্রমাগত ক্ষয় সাধিত হয়।
ঠিক তেমনি
আমাদের সেই বিনা পরিশ্রমলব্ধ সম্পদগুলো
যথার্থ ব্যবহারের অভাবে
অতি সাধারণই থেকে যায়।
২০.৩.৯৬
আরো উত্তম
দেখার সামর্থ্য, বলার ক্ষমতা, শোনার তাকত, ধরা-ছোয়ার পটুতা, সবই অতি অনন্য সম্পদ।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।