তার তুলনা কি?
কতবার ভেবেছি তা মনে মনে
আর চেষ্টা করেছি বের করতে।
জানি তাকে তুলনা করার মত
কোন কিছুই নেই
কোনদিন তা সম্ভবও হবে না
কেবল ধারণা করেই তা বুঝে নিতে হবে।
তাই মাঝে মাঝে চেষ্টা করি
অনুধাবন করতে।
আজ তাকে মনে হয় আলোর মত
যার অভাবে জগত হয়ে পড়ে অন্ধকার,
ঠিক তেমনি করে আমার জীবন
তাকে ছাড়া নিতান্তই বৈচিত্রহীন।
দিনের প্রারম্ভে অরুনোদয়ের সাথে সাথে
জগত-সংসার সচল হয়ে ওঠে,
আর কোলাহল বেড়ে যেতে থাকে,
ঠিক তেমনি করে তার সাহচর্যে
হৃদয় হয়ে ওঠে সজীব, প্রাণবন্ত,
আর প্রানচাঞ্চল্যে ভরপুর।
বসন্তের সমারোহ
আর উৎফুল্লতার প্রাচুর্য দেখা দেয় অন্তরে,
অনির্বচনীয় এক সুখানুভুতি খেলা করে
আপাদমস্তক।
তাইতো ইচ্ছে করে তাকে সর্বদা পাশে পেতে
যাতে সে আমার হৃদয়কে করে রাখে আলোকিত,
গ্রহণমুক্ত।
১৯.৩.৯৬
আলোর মত
তার তুলনা কি? কতবার ভেবেছি তা মনে মনে আর চেষ্টা করেছি বের করতে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।