যে আশায় জীবনের পথ চলি,
যে আশার জোরে বুক বেঁধে রাখি,
যে আশার বলে সমস্ত দুঃখগুলো
নিতান্ত অবহেলা করি,
যে আশার দ্বারা অন্ধকার ভবিষ্যতকে
উজ্জল আলোকিত করি,
যে আশাকে সঙ্গী করে
নিঃসঙ্গতা কাটিয়ে উঠি,
যে আশায় ভর করে
হতাশার সব বোঝা বই,
সেই আশা সূর্যের আলোর চেয়েও
অনেক প্রখর,
পূর্ণিমা চাঁদের কিরণের চেয়েও
বেশি মোলায়েম,
সীমাহীন আকাশের চেয়েও
অধিক প্রশস্ত,
পর্বতমালা সমূহের চেয়েও
বেশী মজবুত,
মহাসাগরের অতলের চেয়েও
অনেক গভীর,
প্রেয়সীর দেয়া সব আদরের চেয়েও
বেশী মনোরম।
বুক ভরা আশা আছে বলেই
আজো বেঁচে আছি।
১৭.০৫.৯৮
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।