হৃদয়ের মাঝে
কত সুর ভেসে এসে বাজে;
প্রাণে দেয় নাড়া
মনে লাগে সাড়া।
ধমনী, শিরায়, উপশিরায়
দ্রæত রক্ত প্রবাহিত হয়।
আর তার সাথে
অজানা কোন উৎস হতে
শুনি এক চিরন্তন আহ্বান-
চিরকালের আহ্বান,
মহাকালের আহ্বান,
কারো আকুল, ব্যাকুল আবেদন।
কেউ যেন ডাক দিয়ে যায়
সেই ডাকে কেঁপে ওঠে সমগ্র হৃদয়।
কখনো সচেতনতা হারাই
ব্যাহ্যিক অনুভুতি বিলুপ্ত হয়,
তার বহুক্ষণ পর
পূনরায় চেতনা ফিরে পাই।
অনন্তের এই আহ্বান
বিপর্যস্ত করে দেয় মন;
বিহŸল হয়ে থাকে তা
অনেক, অনেক ক্ষণ।
বুঝি নাকো কে ইশারা পাঠায়,
কার ডাক নিঃশব্দে
হৃদয়কে চমকে দিয়ে যায়।
১৫.০৬.৯৮
আহ্বান
অজানা কোন উৎস হতে শুনি এক চিরন্তন আহ্বান- চিরকালের আহ্বান, মহাকালের আহ্বান,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।