কেউ কখনো দেখেছে কি
হৃদয়ের মাঝে যেই অব্যক্ত আবেগ
সেই ভালবাসাটুকু কি?
কখনই বা তার জোয়ার আসে?
কার তরে তার পরিপূর্ণ সমর্পণ?
কেন সে পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসে?
কেন সে হাসে?
কেন সে কেবলই নীরব হয়ে আসে?
কেন ভালবাসায় অশ্রুজল
করে ওঠে টলমল?
করে তোলে টানা টানা আঁখি দুটো-
লাল গোলাপের ন্যয় লাল?
তবুও কমে না ভালোবাসা
হৃদয়ের মাঝেই সে বেঁধে থাকে বাসা।
কেন ভালবাসায় বিরোধ
দুটি হৃদয়ের মাঝে টানে না কোন অবরোধ?
মিষ্টতা বাড়িয়ে দেয় ভালোবাসার
করে তোলে আরো মধুর।
কখনো এতটুকুও কমে না করা
একে অন্যরে আদর।
কেন সেই মিষ্টি-মধুর ভালোবাসায়
ছোট-খাট অভিমানগুলো
দুজনেরই লাগে আরো ভালো?
কেন আরো কাছে টানে বলো?
২০.০৪.৯৪