জীবনের সবটুকু সময়
হয়তো যা করতে চাই না
তা করতে হয় না,
যা পেতে চাই না
তা পেতে হয় না,
পরাধীনতার মাঝে সকল সময় কাটে না।
এমনও কিছু সময় রয়েছে
যখন নিজে স্বাধীন থাকা যায়,
স্বাধীনভাবে ভাবা যায়,
কিছু কাজ করা যায়,
প্রাণ খুলে হাসতে পারা যায়,
সুখের কথা বলতে পারা যায়,
অন্যের কথা শুনতে পারা যায়,
কিছু দেখতে পারা যায়,
কাউকে ভালবাসতে পারা যায়,
কারো ভালবাসা পেতে পারা যায়।
এমনও কিছু মুহুর্ত রয়েছে
যখন নিজেকে সুখী মনে হয়,
পরিতৃপ্ত মনে হয়,
পরিপূর্ণ মনে হয়,
আনন্দিত মনে হয়।
নিজেকে সকল দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা
শোক-বেদনার উর্ধ্বে মনে হয়।
যখন নিজের সকল ক্ষুদ্রতাকে
অতিক্রম করে যাই।
বিশ্বের সকল কিছুই
খুশীর বার্তা পাঠায়
হৃদয় প্রফুল্ল হয়ে ওঠে,
চিত্ত আনন্দে উদ্বেলিত হয়ে যায়,
অন্তর সুখ সাগরে ভাসতে থাকে
জীবনকে শুধুই সন্তোষের মনে হয়।
তেমন মুহুর্তগুলোই
জীবনকে পরিপূর্ণতা দান করে,
আর সেসব মুহুর্তগুলোকে
উপভোগের জন্যই বেঁচে আছি।
১৭.০৫.৯৮