আজ শুধু এইটুকু তোমারে জানাই
মন চায় তোমারে যে আমি কিছু দেই।
আমার হৃদয়ে আছে যত ব্যকুলতা
হৃদয় মাঝেই রয় হয় নাকো কথা।
আমার কাছে যে নাই যাদুর এলেম
যা দিয়ে মজার কিছু বানিয়ে দিতাম।
নাইতো রাজার ধন চুনি-মতি হীরে,
কি দিয়ে তোমার হাত দেব আমি ভরে?
তাই এই কবিতাটি যদি লও তুমি
তার তরে চির খুশি হয়ে রব আমি।
নাই যে কিছুই আর মোর অপরাধ
করিও আমারে ক্ষমা এই শুধু সাধ।
২৪.৪.৯৪
উপহার
আমার হৃদয়ে আছে যত ব্যকুলতা হৃদয় মাঝেই রয় হয় নাকো কথা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।