আজকের দিনটি আমার স্মরণে থাকবে,
ফিরে ফিরে আসবে।
আজকে আমি অনেক কথাই ভেবেছি
আজই এই কবিতাখানি রচেছি।
অনেক কথাই এ হৃদয়ে দোলা দিয়ে গেছে,
অনেকের সাথে আজ দেখা সাক্ষাৎ হয়েছে,
অনেক কথাই বলেছি,
কিছু কিছু কাজ করার পরিকল্পনাও করেছি।
অন্য সব দিনগুলোর মত
এই দিনটিও হয়ে যাবে গত।
তথাপিও আজকের দিন
আজকের দিনই হয়ে রবে,
গতকাল বা আগামীকাল কভু নাহি হবে।
জীবনের এই দিন-ক্ষুদ্র সময়
যার মাঝে কিছুক্ষণ হয়ে গেছে লয়।
কিছু তার কেটে গেছে কাজের মাঝেতে
আর কিছু ভাবনা ভাবাতে।
অতীতের দিনগুলো,
আজকের দিনটির উপর তাদের প্রভাব
অবশ্যই ছিল।
আজকের এই দিনটিরও হাত
সামনের দিনগুলোর উপর হবে
সেইগুলো কাটবে যবে।
এ দিনের হাত শুধু আমারই উপরে
হবে নাকো; হবে আরো অনেকের পরে।
ইতিহাস যত
এমনি দিনের ন্যয় বহুদিন নিয়ে
হয়েছে রচিত।
এ দিনের এমনি মহিমা
যার কথা সামান্য সময়ের মাঝে
বলে করা যায় নাকো সীমা।
আজকের এই দিন
অতীতের দিনগুলোর ন্যয় যাবে কেটে,
হয়তো বা আরেকটু ভালোভাবে কাটে
আরেকটু খেটে।
সামনের দিনগুলো
আজকের মত করে কভু নাহি যাবে।
সেগুলোও কাটবে, তবে কিছু অন্য ভাবে।
এ কথাটি মনে রাখতে হবে
কালকের দিনটিকে আরো ভালো কাটানোর
চেষ্টা চালাতে হবে।
সবশেষে প্রার্থনা আজ, এ দিনে,
সব কিছু হয় যেন আরো সুন্দর
আগামী দিনে।
১৯৯৪
এই দিন
অন্য সব দিনগুলোর মত এই দিনটিও হয়ে যাবে গত।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।