যত দিন বেঁচে আছি
এই প্রতিযোগিতা চলবে,
নিয়তি যতদিন বাঁচিয়ে রেখেছে,
কোনদিন কষ্ট ভোগের অভিযোগ করেনি,
দূর্বলতার লক্ষণ প্রকাশ করেনি,
কোন রকমের অনিয়ম করেনি,
কোথাও কোন হোঁচট খায়নি,
তাড়াহুড়ো কিংবা ঢিলেমি দেখায়নি,
হতাশার দীর্ঘশ্বাস ফেলেনি,
ব্যর্থতার গ্লানিবোধে চুপসে যায়নি।
সব কিছুকে মানিয়ে নিয়ে সক্রিয় রয়েছে
আর সুযোগ দিয়ে রেখেছে-
যেন তার সাথে প্রতিযোগিতায় জিততে পারি।
তার সাথে প্রতিযোগিতায় জেতার জন্য
শুধুমাত্র সচেতন ও সচেষ্ট থাকতে হবে।
নিজ লক্ষ্য পূরণের পানে অবিচল থাকতে হবে।
তাহলেই নিয়তিকে হারিয়ে
জয়ী হওয়া সম্ভবপর।
৯৬
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।