এই ভাল লাগা
ছেয়ে ফেলে হৃদয়েকে
আর পরিতৃপ্ত করে অন্তরকে।
এই অপার্থিব অনুভ‚তি এবং সুখের পরশ
সবকিছুকে করে তোলে মধুর হতে মধুরতর।
মনে হয় সর্বত্রই আনন্দ
আর নিশ্চিন্ততা।
রাতের নীরবতা,
আলোর কথকতা,
বাতাসের আলোড়ন,
জগতের চলমানতা,
সবকিছুই মনে হয় আশীর্বাদ,
আর শান্তির আশ্বাস।
সকল সীমাবদ্ধতাকে কাটিয়ে
এক এক সম্পূর্ণতার বার্তা,
এক নতুন ভোরের সূচনা,
স্বাবলম্বনের কাছে এক নিবেদন,
অনিশ্চয়তার প্রতি ভ্রæকুটি,
ব্যর্থতার প্রতি ব্যঙ্গ ও বিদ্রæপ,
আর চেতনায় এক মধুরতার পরশ।
মনে হয় বার বার জন্ম নেই
আর প্রতিবার এই সুখ লাভ করি।
৩০.০৩.৯৬
এই ভাল লাগা
এই অপার্থিব অনুভ‚তি এবং সুখের পরশ সবকিছুকে করে তোলে মধুর হতে মধুরতর।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।