যতটা সময় থাকি তোমাকে ছাড়া
তোমাকে ভীষণ করি মিস
মনে মনে তোমার কথা ভাবি
আর প্রচন্ড খারাপ লাগে,
বুক ব্যথা করে।
তাই তোমাকে ভুলে থাকতে চেষ্টা করি
কাজে ব্যস্ত থাকি
নানান বিষয়ে ভাবি
যেন তোমার কথা মনে না আসে,
তোমার অনুপস্থিতি অনুভুত না হয়,
যেন নিঃসঙ্গ বোধ না করি।
কিন্তু তারপরও পারি না
তোমাকে ভুলে থাকতে।
ক্রমাগত কাজ শেষে যখন থামতে হয়,
কিংবা কিছুক্ষণ বিশ্রামের জন্যে
বিছানায় গা এলিয়ে দিতে হয়,
তোমার কথা মনে পড়ে যায়,
তোমার চেহারাখানা ভেসে ওঠে
স্মৃতিপটে,
তোমার আওয়াজ কানে বেজে ওঠে।
তাই তখন আর জোর করি না
তোমাকে ভুলে থাকতে।
তোমার কথাই ভাবি নীরবে
আর মনে মনে তোমার সঙ্গলাভে
মানসিক প্রশান্তি লাভ করি।
০২.০৫.০৮
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।