একটি ছোট কথা
তারই মাঝে লুকিয়ে আছে ভাবের গভীরতা
দেয় যে নাড়া প্রাণে
আপন করে একে অন্যের নিকটেতে টানে
অন্তরে দেয় দোলা
কি যে ভীষণ আনন্দ দেয় যায় না ভাষায় বলা।
শুনতে লাগে বেশ
সুখ সাগরে ভাসিয়ে দেয় সেই কথাটির রেশ।
সেই কথাটি হলো
কি আর বলি বললে পরেই শেষ তো হয়ে গেল।
শুনলে পাবে হাসি
তারপরেও বলছি ‘আমি তোমায় ভালোবাসি’।
সান্ডার ও অস্তিত্বের সবটুকুতে
বাসলা-প্রেরণা
৭.৬.৯৫
একটি ছোট কথা
শুনতে লাগে বেশ সুখ সাগরে ভাসিয়ে দেয় সেই কথাটির রেশ।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।