ভাগ্য কি লাগে-
সফলতা লাভের জন্যে?
কিংবা খুব বড় ঘরে জন্মানো?
অথবা অনেক টাকার মালিক হওয়া?
নাকি খুব শক্তি লাগে দেহের?
খুব বেশী অংশ নিতে হয়
প্রতিযোগিতায়
লোকেদের সাথে,
যারা সর্বদা উদগ্রীব হয়ে আছে
অন্যদের পরাস্ত করার আশায়?
না, কখনো নয়।
বরং সফলতা তো চিরদিন
একতরফাভাবে অর্জিত হয় তাদের
যারা ধৈর্য ধরে রয়,
কাজে লেগে রয়,
স্বপ্নকে বাস্তব করে তোলে
বিশাল হৃদয় দিয়ে,
মহৎ আকাংখা দিয়ে।
১৬.০৬.৯৮
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।