আমি আজও তার দেখাটুকু পাইনি
আজও তার গলার স্বর শুনিনি
আজও তারে স্পর্শটুকু করিনি
নড়াচড়ার ভঙ্গীখানাও দেখিনি
কোন নামেই আমার কাছে ডাকিনি।
তবু তারি কথা কেবল আমি ভেবেছি
তারই গান হৃদয় দিয়ে গেয়েছি
তারই আশা সকাল-সন্ধ্যা করেছি
তারই তরে নানান পদ্য রচেছি
তারই ছবি কল্পনাতে এঁকেছি।
কিন্তু কোন কথাই শেষ করতে পারিনি
কোন গানই মনের মত হয়নি
কোন আশাই পূরণ হতে পারেনি
পুরো ছন্দের কোন পদ্যই মেলেনি
কোন ছবিই তার চেহারা নেয়নি।
কারণ তার কথাটি কথার মাঝেই ফুরায় না
একটি গানে সকল সুর আসে না
এক আশাতেই সকল আশা মিটে না
এক কবিতায় সকল ছন্দ আঁটে না
শুধুই ছবি আসল রূপ ফুটায় না
তাই চলছি গুনে হাজার লক্ষ মুহর্ত
তারে আমি কখন পাব জীবন্ত
জানি আমি একদিন তারে পাবত
তখন সকল আশা পূরণ হবেত
তার জন্য তৈরী আমি নিয়ত।
২৪.০৪.৯৪
একদিন তারে
তাই চলছি গুনে হাজার লক্ষ মুহর্ত তারে আমি কখন পাব জীবন্ত
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।