আজ আমি তোমায় পেয়েছি একান্তে

তোমার নিবিড় সান্নিধ্য

আমায় দিয়েছে প্রাণ-স্পন্দন,

তীব্র আকুল আবেদন।

আজি আমার প্রকাশ তোমার মাঝে

তোমার নিকট।

আমিতো কেবলি তোমায় পাই

আমার অন্তরের পটে

চুপচাপ, আবেগে আপ্লæত।

আমার অবস্থিতি তোমার পাশাপাশি

অনন্তকাল।

কেবল দিন-রাত্রির পরিক্রমায়

রাতের বেলায় যেমন দেখি না,

তেমনি দিনের কাজের মাঝে

তোমায় ক্ষণিক ভুলে থাকি;

কিন্তু তুমি সর্বক্ষণ আমার সঙ্গে।

তাই আজ তোমায় একান্তে পেয়ে

আমার সকল বাধারে অতিক্রম করে

আগ্রহী হয়েছি তোমার সান্নিধ্য লাভে।

আমার কথা বলার বাধাকে সরিয়ে,

চুপ থাকার দেয়াল ভেঙ্গে,

দেখার অসম্পূর্ণতাকে মিটিয়ে দিয়ে,

না দেখার জ্বালাটুকু ভুলিয়ে,

আমার প্রাণপণ উদ্যম

তোমার সাহচর্য লাভের,

আর আনন্দিত হবার।

১২.০১.০৯