এখনো আছে সময়
দেহেতে রয়েছে বল
হৃদয়ে খেলা করে আশা
সুতরাং কিসের ভয়?
অতীতের ব্যর্থতা যত
সব ভুলে যাও সামনের দিনগুলো নিয়ে
হও ব্যস্ত।
আসবে সফলতা
আবার নতুন করে
আনন্দ সবটুকু তার
দেবে খুশির বারতা।
হৃদয়ের রঙ্গীন স্বপ্ন
পূরণ করার তরে
চেষ্টায় লেগে যাও
তারি তরে হও মগ্ন।
সামনে রয়েছে যতদিন
সবই তার দামী
আছে অর্জন করার
অনেক কিছুই প্রতিদিন।
২৭.৫.৯৭
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।