এ হৃদয়ে আজ শুধু এতটুকু আশা
পাই যেন খানিকটা প্রেম ভালোবাসা।
কখনো অভাব হলে সান্তনাটির
বুলিয়ে দেবার তরে স্নেহ ভরে শির,
কখনো একলা থেকে মন ভার হলে
প্রাণ খুলে কারো সনে কথা বলা চলে,
তেমন কাউকে চাই থাকে মোর পাশে
যার সাথে জীবনটি যায় খেলে হেসে।
নিরাশার মাঝে দেয় বুকভরা আশা
পূর্ণ হৃদয়ে যারে যায় ভালোবাসা।
৮.৬.৯৫