তোমাকে চেয়েছি শুধু বাহুর ডোরে,
কিন্তু রইলে তুমি অনেক দূরে।
জানি না কিভাবে দিন গেল যে কেটে
তবুও আশার মোহ কভু কি মিটে?
হয়তো একেই বলে ব্যর্থ জীবন
এর শেষে হয় নাকো ধন্য মরণ।
কিন্তু এমন কেন হয়ে গেল হায়
কেউ কি পারবে সেটা জানাতে আমায়?
১৫.২.৯৬