মনের মাঝে যত রকম ভাবের খেলা চলে
কার ক্ষমতা আছে সেসব সঠিকভাবে বলে?
ভাললাগার খারাপ লাগার সূক্ষ ব্যাপার যত
মুখের কথায় প্রকাশ করা সহজ কি আর তত?
একটু খানি নিমেষ মাঝে কত কিছুই ভাবি
কিন্তু সেসব লিখতে গেলে লাগবে খাওয়া খাবি।
রাগ হলেও সবসময়ে গোস্বা কি আর করি?
কথার মাঝে হাসির দ্বারা আড়াল তুলে ধরি।
ভালবাসার কথাগুলোও হয় না সদা বলা
এমনি করেই চলতে লাগে জীবন পথের চলা।
২০.১২.৯২
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।