সত্যি এ এক বিস্ময়
যখন স্বপ্ন পূরন হয়,
যখন খুব সহজে কাজ সমাধা হয়,
যখন ইচ্ছেগুলো বাস্তবায়িত হয়,
যখন সুযোগ এসে
হাতের মুঠোয় ধরা দেয়,
যখন প্রাণ খুশিতে ভরে যায়,
আনন্দে গান গায়,
উদ্বেলিত হয়,
হৃদয় অনির্বচনীয় সুখে ডুবে যায়,
মন আকাশে ভেসে বেড়ায়,
হাওয়ায় উড়ে বেড়ায়
মেঘের ন্যয়,
প্রজাপতির ন্যয়,
হৃদয়ের আকাশ
রংধনুর বর্ণচ্ছটায় উদ্ভাসিত হয়,
পূর্ণিমার আলোয় রঙ্গীন হয়,
হৃদয়ের ভাব
ঝর্নার ন্যায় প্রবাহিত হয়,
যখন সব কিছু সহজ মনে হয়,
সবাইকে খুব প্রিয় মনে হয়,
আপন মনে হয়।
যখন কোন বাধা
সামনে দেখা না দেয়,
কোন দুশ্চিন্তার, দুর্ভাবনার
মনে হয় না উদয়,
যখন মনে হয়
জগতে কেবলি অনন্ত সুর্যোদয়,
যিনি দয়াময়
তিনি সত্যি হয়েছেন সদয়,
মনে হয় না কোন ভয়,
করা লাগে না কোন অভিনয়,
কাজ করে থাকে না জয়-পরাজয়,
কেবলি বিজয়।
দূর্ভাবনায় হয় না আয়ু ক্ষয়,
যখন দেখি আমি
ভাগ্যই সব বোঝা বয়,
অন্যেরাও কাজে সহায়তা দেয়,
সত্যিই এ এক বিস্ময়
যখন মনের এ অবস্থা হয়।
১৬.০৬.৯৮
এ এক বিস্ময়
যখন দেখি আমি ভাগ্যই সব বোঝা বয়, অন্যেরাও কাজে সহায়তা দেয়
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।