আমি তোমায় ভালবাসি এ মোর অহংকার
আমার ভালোবাসাখানি তোমার অলংকার।
তোমার হাসি আমার কাছে অমূল্য ধন জেনো
তার জন্যে জানটি হাজির এই কথাটি মেনো।
তোমার চলা কথা বলা আমার জানের প্রাণ
তোমার অভিমান ভাঙ্গানো আমার তরে মান।
তোমার ছবিখানি আছে হৃদয় জুড়ে আঁকা
তোমার সঙ্গ পাই যে সদা তাইতো বেঁচে থাকা।
১৯৯৪