শুধু ভালবেসে আজ নেই কোন দাম
সবে দেখে কড়ি দিয়ে কি কি কিনলাম।
হৃদয়ে জায়গা দিলে ঠাই মেলে না
ইটের বাড়ীতে থাকে সব ভাবনা।
আঁধারের বুকে আজ কেউ থাকে নাকি?
আলোর মেলাতে যত অভিনয় মেকি।
নাদুস-নুদুস মুখে হাসি ধরে না
খালি পেটে হাসি মুখ আজ কল্পনা।
তবুও দেহেতে জান আছে যতক্ষণ
ভালবেসে যাব সব ভরে প্রাণ-মন।
ফাও রূপে না চেয়েই পেয়েছি জীবন
কাকে আর ভয় করা মরব যখন।
সূর্যের আলো পেয়ে কুয়াশা পালায়
তেমনি কখন সব ধোঁকা কেটে যায়,
কেই বা বলতে পারে কোথায় কখন
মহৎ মহান রূপ লভিবে জীবন।
৩১.০৩.৯৬
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।