শয়নে স্বপনে গোপনে গোপনে
তোমাকেই শুধু মনে পড়ে,
হৃদয় জুড়িয়ে খুশিতে ভরিয়ে
কখন আসবে মোর ঘরে?
দিবস রজনী আপনা আপনি
তোমার সঙ্গ মোরে টানে,
কিন্তু হায় হায় বলবে কে আমায়
প্রেয়সী আমার কোনখানে?
যখনি একাকী অবসরে থাকি
তোমারি ভাবনা মনে আসে,
যদিও তুমি নেই তথাপি তোমাকেই
পেতে চায় মন সদা পাশে।
তোমার দর্শন মিলবে যে কখন
নিয়তি বুঝি বা সেটা জানে,
তোমার ভালোবাসা শুনতে বড় আশা
কখন বলবে এসে কানে?
৮.৭.৯৩