কাছে যদি থাক তবে নাই ভাবনা
দূর হয় হৃদয়ের সব যাতনা।
সব কাজ সমাধাতে পাই মনোবল
তোমার সঙ্গ দেয় শুভ ফলাফল।
হৃদয়ের মাঝে পাই প্রেরণা অপার
তাই দিয়ে লিখি শুধু কবিতা তোমার।
প্রকৃতির রূপ-রং লাগে বড় ভালো
রাত জেগে দেখি তাই পূর্ণিমার আলো।
যদি দুরে থাক তবে হৃদয় বিকল
অনুভব করি মনে বেদনা প্রবল।
কাজের প্রেরণা যত সকলি হারায়
হৃদয়ের সব সুর এলোমেলো হয়।
সব বাধা আর ব্যথা মেনে যায় হার
যখনি নিকটে পাই সঙ্গ তোমার।
১৩.০৭.০৩