ভুলে যাও সব জটিলতা

ডুবে যাও জীবনের মাঝে,

দূর হবে সব ব্যর্থতা

যখন লাগবে তুমি কাজে।

সময় যাচ্ছে চলে বয়ে

মিনিট, ঘন্টা, আর দিন,

সেইটুকু শুধু যাবে রয়ে

কাজ করা হবে যেটুকুন।

যত কিছু ঘটে দুনিয়ায়

কাজ হলো সকলের সার,

কাজের মূল্য রয়ে যায়

আর সব শুধু হারাবার।

১২.০৬.৯৮