তুমি কল্পনা

তাই তুমি থাক শুধু হৃদয়ে

অনাদি অনন্তকাল ধরে

তোমার অবস্থান।

 

তোমার কথোপকথন

হাসি উল্লাস

অঙ্গভঙ্গীমা

সুন্দরতা

আর যাবতীয় মাধুর্যতা

কেবলমাত্র অনুভতিতেই ধরা পড়ে।

 

তোমাকে বলার যত কথা

নির্দ্বিধায় মনে মনে বলি,

আর যত কথা শুনতে চাই

যা যা শুনতে ভালো লাগে

তোমার কাছ থেকে শুনি,

 

সেও মনে মনে।

লোকে বলে,

পাগলের সুখ মনে মনে

হয়তো বা সেটা সত্যি

কিন্তু তারা কি জানে

সত্যি সত্যি মনের মাঝে

কি সুখ রয়েছে?

আর তাই পাগল হওয়ার মাঝেও

কোন সমস্যা নেই।

৩০.০৩.০৮