ভালোবাসি বলে দাবী করি
তাই রাজী আছি-
যে কোন ক্ষতি স্বীকারে।
যদি রাত্রি জাগরণ করতে হয়
যদি লহু দিতে হয়
যদি কষ্ট বরণ করতে হয়
যদি প্রাণ দিতে হয়
তবে তাই সই।
ভালোবাসার দাবী পূরণে
কুণ্ঠিত হব না,
পিছ পা হব না,
কাপুরুষ হব না,
হতাশ হব না,
হাল ছাড়ব না।
ভালোবেসে যদি সামান্যটুকুও
ত্যাগ স্বীকার করতে হয়
তবে সেটুকুই
জীবনকে বিরাট গৌরব দান করবে।
১৮.০২.০৭
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।