কিসের এত প্রয়োজন কেন কে বা জানে
কেন এত ভালবাসা জাগে এই প্রাণে
তা আবার দুইচোখে এত অশ্রু আনে
তারপরও ভালবাসি হৃদয়ের টানে।
যত ব্যথা পাই মনে ভাঙ্গে মনোবল
তার সাথে দেহটাও হয় দূর্বল
যত কাজ করি লাগে সবই নিস্ফল
তারপরও ভালবেসে যাই চিরকাল।
জানা নেই কোন দিন প্রাণ চলে যাবে
আবেগ আর অনুভুতি সব গত হবে
ধরণী যেমন ছিল সেইরূপই রবে
শুধু ভালোবাসাটুকু আশা দিয়ে যাবে।
০৯.০৪.৯৭
কিসের এত প্রয়োজন
কেন এত ভালবাসা জাগে এই প্রাণে তা আবার দুইচোখে এত অশ্রু আনে তারপরও ভালবাসি হৃদয়ের টানে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।