আজ যদি শেষ হয় সব কার্যের,
যদি না মিলাতে হয় হিসাবের জের,
থাকবে না কোন দ্বিধা কোন আফসোস,
কারণ হৃদয় আজ হয়ে আছে খোশ।
কোন শোক নাই মনে কোন অভিমান,
নাই কোন জ্বালা আর নাই অপমান।
খুশির বৃষ্টি আজ অঝোর ধারায়,
ঝরে ধুয়ে দিয়ে গেল মলিন হৃদয়।
শুষ্ক হৃদয়ে দিলো নব সজীবতা,
যত কিছু দেখি আজ ভাল লাগে তা।
১৬.৬.৯৮
খুশির বৃষ্টি
খুশির বৃষ্টি আজ অঝোর ধারায়, ঝরে ধুয়ে দিয়ে গেল মলিন হৃদয়।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।