ব্যাখ্যা তো আমার কাছে নেই,
কোন কৈফিয়ত চাইলে তাও দিতে পারব না,
যুক্তি দিয়েও বোঝানো আমার পক্ষে সম্ভব নয়,
কারণ দেখতে চাইলে
কোন কারণও দেখানো যাবে না।
শুধুমাত্র খেয়াল
খেয়ালের বশেই তো যতকিছু করেছি।
যা ভেবেছি,
যেটুকু দেখেছি,
যা বুঝতে চেয়েছি,
যতটুকু রচনা করেছি,
তার সবটুকু নিতান্ত খেয়ালের বশে।
তার মাঝে যেসব ভুল হয়েছে
সেগুলো আমার
আর যেটুকু ঠিক হয়েছে
সেটুকু খেয়ালের।
এর বেশী আর কিছু নেই
এর কমেও আর কিছু
পাওয়া যাবে বলে মনে হয় না।
০৭.০৪.৯৬
খেয়াল
শুধুমাত্র খেয়াল খেয়ালের বশেই তো যতকিছু করেছি।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।