তোমাকে পাইনি বলে অন্তরে যে ব্যথা
তা শুধু অন্তরেই রয়েছে,
তাই আজো বেঁচে আছি।
যদি তা প্রকাশ পাবার
সামান্য সম্ভাবনাও থাকত
তবে এ জীবন প্রদীপ তার আগেই নিভে যেত।
জ্বলে জ্বলে বেঁচে আছি
তাই আজো আশার আলো দেখি,
জীবন আজো বাঁচিয়ে রেখেছে
যা করার করিয়ে নিচ্ছে,
তাতে যেই ব্যথা আসে
সেটাই সই,
যেটুকু আনন্দ আসে
তাই সই।
সে যদি অবলীলাক্রমে তা পারে
তার অধীনেই যদি থাকি
তবে আর তোমাকে না পাবার বেদনা
অসহনীয় হবে কেন?
অন্তরের বেদনা যদি প্রকাশ পেত
আর যদি তা জীবনকে বিড়ম্বিত করত,
তবেই তা অসহনীয় হত।
তাইতো গোপনীয়তার জন্য জীবন বহমান।
২৬.০৫.৯৬